ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়ায় কৃষকের পুকুরের মাছ লুট ও গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ

 (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার  ধুনট উপজেলায় পূর্ব বিরোধের জের ধরে কৃষকের পুকুরের মাছ লুটের ও পাশাপাশি পুকুর পাড়ের বিভিন্ন জাতের গাছের চারা কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নান বাদি হয়ে  ১৩ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের দেলবার সেখের ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে  । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে একই গ্রামে আব্দুল মান্নানের বাড়ির পাশে প্রায় সাড়ে ৩ বিঘা আয়তনের একটি পুকুর রয়েছে। তিনি কৃষিতে সেচসহ ওই পুকুরে মাছ চাষ করেন। এছাড়া ওই পুকুরের পাড়ে ফলদ-বনজ ও সুপারি গাছের বাগান গড়ে তুলেছেন। এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের তফজেল হোসেনের ছেলে আব্দুস সালাম ও তার লোকজন ৫ আগস্ট রাত ৮টার দিকে পুকুরের মাছ লুট করে নিয়ে গেছে। এছাড়া একই সময় তারা পুকুর পাড়ের বাগান থেকে চারা গাছ কেটে ক্ষতি করেছে। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় শনিবার বিকেলের দিকে কৃষক আব্দুল মান্নান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। ওই অভিযোগে আব্দুস সালাম সহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এদিকে আব্দুল মান্নান জানান পূর্ব বিরোধের জের ধরে আমি ও আমার লোকজনের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেছেন। এ বিষয়েম ধুনট থানার অফিসার ইনচার্জ  (ওসি) সৈকত হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মান্নানের একটি লিখিত  অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়ায় কৃষকের পুকুরের মাছ লুট ও গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ

আপডেট টাইম : ০৯:৩৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪