ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক। শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত দৌলতপুরে ‘গ্যারেজের আড়ালে’ মাদকের সাম্রাজ্য: স্বপন মেকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পুলিশের যোগসাজশের দাবি স্থানীয়দের ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ লালপুরে মোটরসাইকেলের তেল না পেয়ে পেট্রোল পাম্প ঘেরাও, বিক্ষিপ্ত জনতা সিলেটে অবশেষে জমে ওঠেছে ঈদের বাজার পুঠিয়ায় সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান তানোরে সমাজের সুবিধা বঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

 বগুড়া প্রতিনিধি: বগুড়ায় চোর সন্দেহে এক  কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে  সদরের কাজী নুরুইল গ্রামে।  রোববার রাত আনুমানিক  ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে  নিহত কিশোর জয় ইসলাম (১৭) সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে। স্থানীয়রা জানান রাতে আনুমানিক  ৯টার দিকে কাজী নুরইল গ্রামের এক বাড়িতে প্রবেশ করেন জয়। জয়ের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে আসেন বাড়ির লোকজন।
পরে তাকে মারধর শুরু করে বাড়ির লোকজন। চোর ঢুকেছে এমন খবর পেয়ে এলাকার লোকজন ওই বাড়িতে গিয়ে জয়কে মারপিট করে। এতে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় নাম প্রকাশের অনিচ্ছুক এক ব্যক্তি জানান  চোর সন্দেহে কিশোরকে মারপিটের খবর পেয়ে তারা সেখানে যান।
ঘটনাস্থল থেকে কিছু দূরে মৃত অবস্থায় কিশোরকে ওই বাড়ির লোকজন রেখে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ জানান চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে  মর্গে পাঠায়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে থানায় আনা হয়েছে। ওসি আরো জানান এ বিষয়  মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
জনপ্রিয় সংবাদ

লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু”

বগুড়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:০০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩