ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়ায় ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মসাৎ

(বগুড়া) প্রতিনিধি: দুই কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের ঘটনায় বগুড়ার মহাস্থানগড়ে রূপালী ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক, দুই জ্যেষ্ঠ কর্মকর্তা ও তিনজন গ্রাহককে কারাদণ্ড দিয়েছে আদালত। গত  রোববার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে এ রায় ঘোষণা করেন বগুড়ার বিশেষ জজ শহীদুল্লাহ। সাজাপ্রাপ্ত আসামিরা সবাই পলাতক। তারা হলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক জোবায়েনুর রহমান, জ্যেষ্ঠ কর্মকর্তা ইশরাত জাহান ও মাহাতাব হোসেন। এরমধ্যে ব্যবস্থাপক জোবায়েনুরকে তিনটি ধারায় ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুই জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাঁচ বছর এবং তিন গ্রাহককে সাত বছরের সাজা দেওয়া হয়। দুদকের আইনজীবী (পিপি) আবুল কালাম আজাদ জানান, জোবায়েনুর রহমান বিভিন্ন সময় পে-অর্ডার থেকে ভুয়া ঋণ সৃষ্টি করে দুই কোটি ৬৯ লাখ এক হাজার ৮০১ টাকা আত্মসাৎ করেন। তাকে সহযোগিতা করেন ব্যবসায়ী আজমল হোসেন। ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে রূপালী ব্যাংক মহাস্থান শাখার ব্যবস্থাপক জোবায়েনুর রহমান চা খাওয়ার কথা বলে ব্যাংক থেকে বের হয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। দুই কোটি ৬৯ লাখ এক হাজার ৮০১ টাকা জালিয়াতি করে আত্মসাৎ করার সত্যতা পাওয়ায় রূপালী ব্যাংকের বগুড়া অঞ্চলের ডিজিএম সরদার মো. হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় রায় দেন বিচারক।।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়ায় ব্যাংকের আড়াই কোটি টাকা আত্মসাৎ

আপডেট টাইম : ০৮:৩২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪