ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়ায় মসলার গুদামে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় মসলায় পোকামাকড়, গুদাম সিলগালাসহ ২ লাখ টাকা জরিমানা বগুড়ায়  অবৈধভাবে বিভিন্ন ব্রান্ডের মোড়কে মসলা বাজারজাতের অভিযোগে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ওই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার বিকেলে শহরের তিব্বতের মোড় এলাকায় মিলন ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এতে  বগুড়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ অভিযানের নেতৃত্ব দেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কুরবানী ঈদকে সামনে রেখে বগুড়ার বাজারে নিরাপদ মশলা নিশ্চিতে অভিযান চালানো হয়। মিলন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণে জিরা, সাদা এলাচ ও কালো এলাচসহ নানারকম গরম মসলা আমদানি করে দেশীয় ব্রান্ড মাহিন ও ভারতীয় ব্রান্ড মহারাজ ও সাত্তাজের মোড়কে বাজারে বিক্রি করে আসছিল। এছাড়াও আমদানি করা মশলার বস্তার গায়ে ও   পণ্যের মোড়কে কোন মেয়াদ ছিল না। প্রতিষ্ঠানটিতে মজুত মশলার বস্তার মধ্যেও পোকার অস্তিত্ব পাওয়া গেছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে সেগুলো মোড়কজাত করা হচ্ছিল৷ এসব কার‍ণে প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়। কুরবানী ঈদকে সামনে রেখে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়ায় মসলার গুদামে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

আপডেট টাইম : ০৭:৩০:২৩ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪