ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়ায় সচেতনামূলক ” নো হেলমেট ”  নো ফুয়েল  কার্যক্রম শুরু

  (বগুড়া) প্রতিনিধি : সারাদেশ ব্যাপী শুরু হয়েছে “নো হেলমেট, নো ফুয়েল” কার্যক্রম। পুলিশ কর্মকর্তারা বিভিন্ন পেট্রোল পাম্পে গিয়ে চালাচ্ছেন সচেতনতামূলক প্রচার। সারা দেশের মতো ‘নো হেলমেট, নো ফুয়েল’ কার্যক্রম বাস্তবায়নে মাঠে নেমেছে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচ টার দিকে উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনসহ পৌর শহরের মেসার্স অনিকা ফিলিং স্টেশনে ব্যানার টাঙিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (আদমদীঘি সার্কেল) নাজরান রউফ ও অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী নিজ হাতে “হেলমেট নেই, জ্বালানি নেই” এমন সচেতনতামূলক ব্যানার ওই পেট্রোল পাম্পে লাগিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন অনিকা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী, থানার পুলিশ সদস্যসহ অনেকে।
কার্যক্রম শুরুর পর তেল নিতে আসা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের তেল ছাড়া পাঠিয়ে দেওয়া হয়। আর যাদের মাথায় হেলমেট ছিল তাদেরকে পরামর্শমূলক উপদেশ দেন। এবং তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ওসি রাজেশ। ওসি বলেন, যারা মোটরসাইকেল চালায়, হেলমেট তাদের জন্য খুব জরুরি। তাই পেট্রোল পাম্পগুলোতে জনসচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়েছে। পাশাপাশি পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।আর জ্বালানি না পেলে কেউ মোটরসাইকেল চালাতে পারবে না। ফলে সরকারের উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি দূর্ঘটনায় হতাহতের সংখ্যা অনেকটা কমে যাবে। পাশাপাশি আমাদের এ অভিযান চলমান থাকবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

বগুড়ায় সচেতনামূলক ” নো হেলমেট ”  নো ফুয়েল  কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৯:২১:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪