ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে পুলিশের অভিযানে আটক -২

বগুড়া আদমদীঘিতে পুলিশের অভিযানে আটক -২

বগুড়া প্রতিনিধি: বগুড়া  আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের রেলওয়ে স্টেশন এলাকার পরিত্যক্ত জঙ্গল থেকে গতকাল রাতে বৈদ্যুতিক মিটার, মেইন সুইচ এবং তার উদ্ধার করেছে আদমদীঘি থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় গভীর নলকুপের মিটার ও তার চুরির অভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তিগত তদন্তের মাধ্যমে মিটার চোর সনাক্ত করে বগুড়া জেলার সদর থানার নামুজা ইউনিয়নের টেংরা বাজার এলাকা থেকে গতকাল রাত সাড়ে ৮ ঘটিকায় মোমিন নামের চোর চক্রের এক সদস্যকে আটক করে। আটককৃত আব্দুল মোমিন (২২) বগুড়া জেলার সদর থানার নামুজা ইউনিয়নের সাদনা পাড়া গ্রামের সমিরুদ্দিনের ছেলে। এ বিষয়ে আদমদীঘি থানায় উপ-পরিদর্শক  নাজমুল হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে আব্দুল  মোমিনের দেওয়া তথ্য অনুযায়ী রাত সাড়ে দশ ঘটিকার সময় আদমদীঘি থানার ছাতিয়ান গ্রাম বাজার এলাকা থেকে অপর আসামি মোমিন হোসেনকে পুলিশ আটক করে। মোমিন হোসেন (২৭) আদমদীঘি থানায় ছাতিয়ান গ্রাম ইউনিয়নের বাজার এলাকার কাচু মন্ডলের ছেলে। জিজ্ঞাসাবাদ তার দেওয়া বর্ণনা মতে আদমদীঘি থানাধীন ছাতিয়ান গ্রাম রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে পরিত্যক্ত জঙ্গলের ভেতর থেকে ওইরাতে একটি বৈদ্যুতিক মিটার, একটি বৈদ্যুতিক মেইন সুইচ এবং বৈদ্যুতিক তারের একটি ঝোপা উদ্ধার করে জব্দ তালিকায় দেখানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় চুরি মামলা দায়ের করে আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

বগুড়া আদমদীঘিতে পুলিশের অভিযানে আটক -২

আপডেট টাইম : ০৯:২২:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪