ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

বগুড়া দুপচাঁচিয়ায় বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু

রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধি:
দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে জাবেদ আলী(৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত জাবেদ আলী উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাগুড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে। ২৩ নভেম্বর বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ মহাসড়কের চৌমুহনী বাজারের অদূরে একটি ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনারদিন বেলা পৌনে ১২টার সময় জাবেদ আলী চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে পশ্চিম দিকে সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় বগুড়া থেকে নওগাঁ গামী একটি যাত্রীবাহী বাস লিজা পরিবহন যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-জ-১৪২৬ নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গেলে বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসের চালক আবু বক্কর সিদ্দিকে আটক এবং বাসটিকে জব্দ করেছেন। দুপচাঁচিয়া  থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকার সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া দুপচাঁচিয়ায় বাসের চাপায় বৃদ্ধের মৃত্যু

আপডেট টাইম : ০৪:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩