ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়া প্রেসক্লাবে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা  

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া প্রেসক্লাবের পক্ষ থেকে বগুড়ার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তীকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়। ক্লাবের সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সহ-সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক। ক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বিএফইউজে’র নির্বাহী কমিটির সদস্য এ.এইচ.এম আখতারুজ্জামান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি জে.এম রউফ, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রানা, সিনিয়র সাংবাদিক আব্দুর রহিম বগরা, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফ রেহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু ও এস.এম কাওছার, সিনিয়র ফটো সাংবাদিক আসাফ-উদ-দৌলা ডিউক, বাদল চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে বগুড়া প্রেসক্লাব, বগুড়া সাংবাদিক ইউনিয়ন ও বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া পুলিশ সুপার সাংবাদিকদের সম্মানে কেক কাটেন। অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, পুলিশের সবচেয়ে জরুরি সহযোদ্ধা হলেন সাংবাদিকগণ। কারণ এই দুই পেশার মানুষের লক্ষ্য ও উদ্দেশ্য এক। তা হলো মানুষের সেবা করা, মানুষের নিরাপদে থাকার ব্যবস্থা করা। তিনি বলেন, জনবান্ধব পুলিশী সেবা নিশ্চিত করতে তিনি স্পেশাল সেল গঠন করেছেন। ইতোমধ্যে সেই সেল থেকে সেবা প্রার্থীরা তাদের কাঙ্খিত সেবা পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, তাকে যেভাবে সাংবাদিকরা সহযোগিতা করেছেন, তেমনিভাবে তারা নবাগত পুলিশ সুপারকেও সহযোগিতা করবেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়া প্রেসক্লাবে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা  

আপডেট টাইম : ০৭:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪