বগুড়া শাজাহানপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আলোচনা ও দোয়া মাহফিল
(বগুড়া) প্রতিনিধি-বগুড়ার শাজাহানপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি, সুস্থ্যতা কামনা, বিডিআর বিদ্রোহের সেনাবাহিনী অফিসার হত্যা এবং ছাত্র আন্দোলন শহীদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া চোপিনগর কামাড়পাড়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ বগুড়া জেলা শাখা সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়। কোকো স্মৃতি সংসদে চোপিনগর ইউপি শাখার সভাপতি দিলবর রহমান সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম রবিউল হাসান দারুন। বিশেষ অতিথি ছিলেন চোপিনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপি সদস্য ইমরান হোসেন,কোকো স্মৃতি সংসদ জেলার সহ সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা শাখার সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ, চোপিনগর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাজু, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম সহ কোকো স্মৃতি সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাওলানা মনজুরুল ইসলাম বিশেষ মোনাজাতে মাগফেরাত কামনা করা হয় এবং শেষে তবারক বিতরণ করা হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 















