ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সান্তাহারে  নারী মাদক  ব্যবসায়ী গ্রেপ্তার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার স্টেশনে করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে গতরাত সাড়ে এগারো ঘটিকার সময় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চার জন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। সান্তাহার রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে  গতকাল রাত সাড়ে এগারো ঘটিকার সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহার গামী করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে নারী মাদক কারবারিদের মাধ্যমে মাদকের বড়ো একটি চালান সান্তাহারে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেন স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে এসে অবস্থান করলে তৎক্ষনাৎ সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে চারজন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে তিন জনের কাছ থেকে তাদের কোমড়ে বিশেষ কায়দায় বাধানো অবস্থায় মোট ৯৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল এবং একজনের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার পত্নীতলা থানার আন-সক গোবিন্দডাঙ্গা পাড়ার বাবুল হোসনের স্ত্রী সালমা আক্তার (৫৩) এর কাছ থেকে ৩৪ বোতল, একই থানার চক-গোবিন্দ ডাঙ্গা পাড়ার মৃত বাহার আলীর মেয়ে শিউলি বেগম (৪০) এর কাছ থেকে ৩৫ বোতল, একই এলাকার মোখলেস হোসেনর মেয়ে মোরশেদা বেগম (৪৫) এর কাছ থেকে ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয় এবং একই থানার চক-গোবিন্দ পাড়ার মৃত মোকলেচ হোসেনের স্ত্রী সানোয়ারা (৭০) এর কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, গতরাত ১১: ৩০ ঘটিকার সময় করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ হাতে-নাতে গ্রেপ্তারকৃত চারজন নারী মাদক কারবারির বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

বগুড়া সান্তাহারে  নারী মাদক  ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৭:১৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪