ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

মোহাম্মদ আককাস আলী : বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত হয়েছে। নাচে-গানে উৎসবমুখর পরিবেশে পালিত হলো এই ঐতিহ্যবাহী কারাম উৎসব।
কারাম উৎসবকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর নারী-পুরুষ ও শিশুরা সমবেত হয়। এ’অঞ্চলে বিভিন্ন স্থানে এই কারাম উৎসব পালিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ নাটশাল মাঠে কারাম উৎসবের আলোরন সৃষ্টি করে। এছাড়া দেওয়ানপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে,ডাকবাংলো মাঠে এই উৎসব পালিত হয়। এই উৎসবকে ঘিরে আদিবাসী মহল্লায় মহল্লায় শুরু হয় কুটুমদের ভীড় এবং আনন্দের উল্লাস। বনগ্রাম কারাম উৎসব উদযাপন কমিটির সভাপতি নন্দনাল উড়াও এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, আদিবাসী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক দিপঙ্কর লাকড়া, বন্ধন সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক ওবায়দুল হক বাচ্চু, জাতীয় আদিবাসী পরিষদের নেতা আমিন কুজুর, অলক উরাও, নয়ন পাহান, নিত্যলাল উরাও প্রমুখ। উৎসবে বিভিন্ন স্থান থেকে উড়াও, সাঁওতাল, মুন্ডা, মাহাতোসহ বিভিন্ন সম্প্রদায়ের আদিবাসী সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে নাচ-গানে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

বরেন্দ্র অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

আপডেট টাইম : ০৮:২৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩