ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগমারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুর মুখে আজিজুল

রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাগমারায় সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে মারামারির ঘটনার খবর পাওয়া গেছে। ঐ ঘটনায় আজিজুল (৩৫) নামের এক যুবক মৃত্যু শয্যায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে।
মঙ্গলবার (১২ মার্চ) উপজেলার হাট মাধনগর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানাযায়, প্রতিদিন স্ত্রী ও পুত্রবধুদের সাথে ঝগড়া করে এরশাদ আলী (৫৫)। সেই ঝগড়ার রেস বাড়ির বাইরে ও রাস্তাঘাটে নিয়ে যায় এরশাদ। এরশাদ আলী বাগমারা উপজেলার হাট মাধনগর এলাকার মৃত ওহির কবিরাজের ছেলে।
১২ মার্চ সকালেও এরশাদ স্ত্রী ও পুত্রবধুদের অশ্লীল ভাষায় গালাগাল দিতে দিতে বাইরে আসেন। এরপর মসলেম উদ্দিনের বাড়ির সামনে আসলে গালাগাল শুনতে পেয়ে মৃত হোসেন আলী কবিরাজের স্ত্রী জহুরা বিবি (৫০) বলেন, রোযা রমজানের দিন, কি কারনে গালাগাল করছে? এতে এরশাদ ক্ষিপ্ত হয়ে তেড়ে আসেন এবং জহুরা বিবিকেও গালাগাল করে এরশাদ। এসময় বাড়িতে ফিরছিল জহুরার ভাসুরের ছেলে অর্থাৎ মৃত মেহেরে ছেলে আজিজুল। চাচীকে গালিগালাজ করতে দেখে তিনি প্রতিবাদ করেন। এতে এরশাদ আরও ক্ষিপ্ত হয়ে আজিজুলের উপর আক্রমন করে। এরপর ঘটনাস্থলে ছুটে আসে এরশাদের ছেলে আব্দুর রাজ্জাক (৩৫), আশরাফুল ইসলাম (২৮), শাহাদুল ইসলাম (২৫), দুলাল হোসেন (৩২) ও নাতী রাকিবুল ইসলাম (১৬)। সেখানেই আজিজুলকে কুপিয়ে জখম করে মাটিতে ফেলে দেওয়া হয়। এরপর আজিজুলকে এলোপাতাড়ি মারধর করে এরশাদ গং। আজিজুল জ্ঞান হারালে তাকে ফেলে রেখে পালিয়ে যায় এরশাদ গং। এরপর আজিজুলকে উদ্ধার করে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় প্রতিবেশি ও স্বজনরা।
প্রত্যাক্ষদর্শীরা জানায়, গালাগালির প্রতিবাদ করায় আজিজুলকে মারধর করেছে। তবে দীর্ঘদিন থেকে আজিজুলের পরিবারের সাথে জমিজামার মামলা চলমান রয়েছে।
বিষয়টি নিয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নাই। যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

বাগমারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মৃত্যুর মুখে আজিজুল

আপডেট টাইম : ০৫:২২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪