ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

বাঘায় ওয়ানশুটার গানসহ আটক ২

বাঘায় ওয়ানশুটার গানসহ আটক ২

বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ একটি ওয়ানশুটার গান এবং দুই রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৫। রবিবার(২২ অক্টোবর )রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহীর বাঘা থানার আলাইপুর মধ‍্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম আলামিন (২৬)। তার বাড়ী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ইয়াজপুর গ্রামে।
র‌্যাব-৫ রাজশাহী সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর মধ‍্যপাড়া এলাকায় অভিযান চালান। সে সময় আলামিনকে আটক করে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান,১টি ম‍্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জব্দ অস্ত্র ও গুলি এবং আটক ব্যক্তিকে বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপর দিকে রবিবার(২২ অক্টোবর)বাঘা থানা পুলিশ রাতে মর্শিদপুর এলাকায় অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম (৫০) নামে একজনকে দুই ড্রামে (৫০+৫০) =১০০ লিটার চোলাইমদসহ নিজ বাড়ী থেকে আটক করে।
বাঘা থানা ভারপ্রাপ্ত অফিসার(ওসি)খাইরুল ইসলাম জানান,আটককৃত আসামীদের মামলা দিয়ে সোমবার(২৩ অক্টোবর )সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় পদ্মার গ্রাসে বিলীন জনপদ: পাউবোর উদাসীনতায় দিশেহারা হাজারো কৃষক

বাঘায় ওয়ানশুটার গানসহ আটক ২

আপডেট টাইম : ০৮:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩