ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: চলমান পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের রুখতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বাজার মনিটরিংয়ে নেমেছেন। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে বোয়ালমারী সদর বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন। এ সময় ইউএনও ক্রেতা ও বিক্রতাদের বিভিন্ন বিষয়ে সতর্ক করেন। দেড় ঘন্টা ধরে তিনি বাজারে ঘুরে ঘুরে মনিটরিং করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ব্যবসায়ীদের প্রকাশ্যে মূল্য তালিকা টানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া স্বল্প মুনাফায় ভেজাল মুক্ত পণ্য বিক্রি ও খাদ্য পণ্যের সাথে দাহ্য পদার্থ না রাখার পরামর্শ প্রদান করেন। ক্রেতাদের উদ্দেশ্য বলেন, মূল্য তালিকা দেখে আপনার যতটুকু পণ্য দরকার ততটুকু ক্রয় করুন। অতিরিক্ত পণ্য ক্রয় করলে তা বাজার দামের উপর প্রভাব ফেলে। ব্যবসায়ীদের মাঝে কোন অনিয়ম চোখে পরলে তা দ্রুত জানাতে তিনি সকলকে বলেন।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বাজার মনিটরিংয়ে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আপডেট টাইম : ০৭:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪