ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামীলীগের ৯২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

মোহাম্মদ আককাস আলী : নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামীলীগের ৯২ নেতা–কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সন্ধ্যায় জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ (লাল), জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়সহ ৯২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ মাহবুব কাদের নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ আগস্ট দুপুরে নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে শিক্ষার্থীদের আহত করেন আওয়ামীলীগের নেতা–কর্মীরা। পরে বিএনপির নেতা–কর্মী ও সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক ছাড়ানোর উদ্দেশ্যে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের অন্যান্য সংগঠনের নেতা–কর্মীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেলা সাড়ে তিনটার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালান। কার্যালয়ের তালা ভেঙে চেয়ার-টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য দলীয় কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন আওয়ামীলীগের নেতা–কর্মীরা।
নওগাঁ জেলা বিএনপির সদস্যসচিব বায়েজিদ হোসেন বলেন, শান্তির শহর নওগাঁকে যারা অশান্ত করার চেষ্টা করেছে, তাদের আইনিভাবে মোকাবিলার পাশাপাশি রাজপথেও মোকাবিলা করা হবে।
ওসি জাহিদুল হক বলেন, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাহবুব কাদের (ফাহিম) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অভিযুক্ত অন্য নেতা–কর্মীরা পলাতক রয়েছেন। তাঁদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় আওয়ামীলীগের ৯২ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ০৯:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪