ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে অপহরণকৃত কলেজ ছাত্রী উদ্ধার গ্রেপ্তার ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে কলেজ ছাত্রী অপহরণ হওয়ার ১ দিনের মাথায় উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারের সময় ১ জন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের ঘটনায় ওই কলেজ ছাত্রীর বাবা সনজিত কুমার শীল বাদি হয়ে বুধবার গভীর রাতে (২০ মার্চ)
বনচাকী বাইখির গ্রামের দিবস সরকার (২২), পিজুস বিশ্বাস (২০), অসিম বিশ্বাস (৪৫) ও গুনবহা গ্রামের রমেশ পাল (২৭) এর নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত করে
থানায় মামলা করেছেন। মামলা নম্বর ৩৪। ওই কলেজ ছাত্রী (১৭) বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে পড়াশোনা করে।
মামলা সূত্রে জানা যায়, ওই কলেজ ছাত্রী কলেজে আসা যাওয়ার পথে বাইখির বনচাকী গ্রামের দিবস সরকার (২২) প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত ১৯ মার্চ কলেজে অটো যোগে যাওয়ার পথে সকাল সোয়া ১০ টার দিকে কলেজের গেটের সামনে থেকে দিবস তার লোকজন নিয়ে ওই ছাত্রীর মুখে গামছা বেধে টানা হেছড়ে করে একটি সাদা রঙ্গের মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল হোসেন বলেন, অপহরণ হওয়া ওই কলেজ ছাত্রীকে বৃহস্পতিবার বেলা ১টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সাতপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। এ সময় মামলার ১ নম্বর আসামি দিবস সরকারকে আটক করা হয়। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে। বৃহস্পতিবার ওই কলেজ ছাত্রীকে স্বাস্থ পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, অপহরণ হওয়া কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার ১ নম্বর আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে অপহরণকৃত কলেজ ছাত্রী উদ্ধার গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০৭:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪