ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে অবৈধ বালুবোঝাই ট্রলি চাপায় কৃষক নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ বালুবোঝাই ট্রলি চাপায় এক কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় সড়কে অবৈধ ট্রলি চলাচল বন্ধের দাবী জানিয়েছে বিক্ষুব্দ এলাকাবাসী। নিহত কৃষক অলফাত মোল্যা বোয়ালমারী উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের বাসিন্দা। সোমবার (০৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলা সদর ইউনিয়নের চালিনগর অলফাত মোল্যা (৬৫) নিজবাড়ি থেকে বাইসাইকেলযোগে বিদ্যুতের বিল দিতে পৌরসদরের পল্লী বিদ্যুতের অফিসে আসেন। পল্লী বিদ্যুতের বিল দিয়ে বাড়ির উদ্দ্যেশ্যে বাইসাইকেল যোগে রওনা দেন তিনি। পথিমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি সংলগ্ন আমগ্রাম পৌঁছালে পিছন থেকে একটি বালুবোঝাই ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয় বাসিন্দা রাশেদ শেখ বলেন, সড়ক দিয়ে অবৈধ ট্রলি চলাচলে মাঝে মধ্যেই এরকম দূর্ঘটনা ঘটছে। কেউবা হারাচ্ছেন প্রাণ, আবার কেউ হচ্ছেন পঙ্গু। অবিলম্বে অবৈধ এসকল যানবাহন বন্ধের দাবী জানাই। এগুলো চলাচল বন্ধ না হলে সড়কে অনেক মায়ের বুক খালি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলিটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে অবৈধ বালুবোঝাই ট্রলি চাপায় কৃষক নিহত

আপডেট টাইম : ০৩:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪