ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক। শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত দৌলতপুরে ‘গ্যারেজের আড়ালে’ মাদকের সাম্রাজ্য: স্বপন মেকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, পুলিশের যোগসাজশের দাবি স্থানীয়দের ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ

বোয়ালমারীতে ইজিবাইকের চোরাই কারখানায় পুলিশের অভিযানে আটক ৬, উদ্ধার ইজিবাইক ও বিপুল যন্ত্রাংশ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ইজিবাইকের চোরাই কারখানায় অভিযান চালিয়ে ৬টি ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। সোমবার ভোর থেকে এ অভিযান চলমান রয়েছে। অভিযান পরিচালনা করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি একাধিক ইজিবাইক চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারীর সাতৈর বাজার গোরস্থানের সামনে অবস্থিত ‘মা মটরস এন্ড অটোমোবাইল ওয়ার্কসপ’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানটি মো. ইলিয়াস হোসেনের মালিকানাধীন বলে জানা গেছে। অভিযানকালে দোকান থেকে ৬টি ইজিবাইক উদ্ধার করা হয়। পাশাপাশি একাধিক ইজিবাইকের চ্যাসিস, মোটর, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরি করা ইজিবাইকগুলো এখানে এনে খোলা-ছেঁড়া করে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করা হতো- সেই সাথে ইজিবাইক তৈরী করেও বিক্রি করতো তারা।

আটক ব্যক্তিদের নাম প্রকাশ হয়নি অভিযান চলমান থাকায় পুলিশ আনুষ্ঠানিকভাবে আটক ৬ জনের পূর্ণ নাম-ঠিকানা প্রকাশ করেনি। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, চক্রটির মূল হোতা হিসেবে ইলিয়াস হোসেন, মো. রনি ও মোজাম্মেল নামের তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

এসআই সাইফুল ইসলাম জানান, অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে কোতোয়ালি থানায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে। সকাল ৯টা পর্যন্ত ৬টি ইজিবাইক ও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। তবে আরো মালামাল উদ্ধার হবে ।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন বলেন, কোতোয়ালি থানায় ইজিবাইক চুরির অভিযোগ পেয়ে পুলিশ ও জেলার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করছে। আমরা তাদের সহায়তা করছি। তবে শুনেছি ৬ জনকে আটক করা হয়েছে। অভিযান চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বোয়ালমারীতে ইজিবাইকের চোরাই কারখানায় পুলিশের অভিযানে আটক ৬, উদ্ধার ইজিবাইক ও বিপুল যন্ত্রাংশ

আপডেট টাইম : ০৭:৪৫:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬