ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু  মুন্ডুমালা পৌর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ তানোরের আলু চাষিদের কান্না কেউ দেখে না ভেড়ামারা বাহাদুরপুর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, উপজেলা প্রশাসনের হানা নওহাটায় এমবিবিএস পরিচয়ে চিকিৎসা দিচ্ছেন ডা: এম রহমান, নেই বিএমডিসি নাম্বার দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ২, পুড়েছে গরু-ছাগলসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ হৃদরোগ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন মান্দার প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সোহেল রানা তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া ক্যাম্পাস সংলগ্ন মেসে হাবিপ্রবি শিক্ষার্থীর মৃ‍‍`ত্যু

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন 

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’।  এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে উদযাপন করা হলো ৫২তম জাতীয় সমবায় দিবস।এ উপলক্ষে  শনিবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে  জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিবসটির সূচনা করা হয়,  পরে শত শত সমবায়ীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ‌র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সমবায় সম্পর্কে জনগণকে সচেতন করা এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনয়নের জন্য নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বক্তারা।  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বোয়ালমারী উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. আফজাল হোসেন।  উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম জহুরুল হক জহুর, জেলা শিক্ষক সমিতির সভাপতি ইসরাফিল মোল্লাসহ বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ।উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন শাহ মো. আবু জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির শত শত সমবায়ী অংশগ্রহণ করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু 

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন 

আপডেট টাইম : ০৩:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩