ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ মডেল গ্রাম গঠনে তরুণদের উদ্যোগ ‘টিএফসি-ধর্মদহ’ শিক্ষা, সবুজায়ন ও ক্ষুধামুক্তির লক্ষ্যে অনন্য দৃষ্টান্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষ সমাবেশে উন্নয়নের প্রতিশ্রুতি মির্জা ফয়সালের ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ কুষ্টিয়া দৌলতপুরে ৮০ বছর বয়সেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস একই মেয়ের সাথে মামা ও ভাগ্নের পরকীয়া প্রেম: এ নিয়ে ভাগ্নির হাতে মামা খু*ন, আটক ভাগ্নে মাসুদ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে তদারকি জোরদারের দাবি মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে জেলে পাঠানো হয়েছে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)

লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে এক রাতে তালা ভেঙে ঝন্টু মিয়া নামে এক দরিদ্র ভ্যানচালকের চার্জার ভ্যান চুরি করে নিয়ে গেছে চোরচক্র। একই রাতে আরও অন্তত ছয়টি বাড়িতে চার্জার ভ্যান ও ব্যাটারি চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার রঘুনাথপুর গ্রামে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সুপরিকল্পিতভাবে চোরের একটি দল গ্রামে প্রবেশ করে টানা কয়েক ঘণ্টা ধরে বাড়িগুলোতে তাণ্ডব চালায়। প্রথমে ভ্যানচালক ঝন্টু মিয়ার বাড়ির তালা ভেঙে চার্জার ভ্যান চুরি করে তারা। পরে ধারাবাহিকভাবে গ্রামের আরও কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালানো হয়। তবে কিছু বাড়ির মালিক জেগে ওঠায় চোরেরা ব্যর্থ হয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে লালপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

আহসানুল হক পাঁচা মোল্লা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন ফার্ম রোড স্পোর্টিং একাদশ

লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা

আপডেট টাইম : ০৭:৩৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫