ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক ভেড়ামারায় ডাঃ শামসুদ্দিন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রেজা আহমেদ বাচ্চু ফিলিপনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর সাদ্দামের নির্বাচনী প্রচারণা শুরু একই জানাজায় পাশাপাশি কবরে শায়িত বাবা-ছেলে ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ মিল থেকে চলছে চাউল সংগ্রহ অভিযান রাজশাহী প্রেসক্লাবের সভাপতির সুস্থতায় দোয়া মাহফিল প্রতিবন্ধীর কষ্ট দেখে বাড়ালেন সাহায্যের হাত: হুইলচেয়ার উপহার দিলেন ছাত্রদল আহ্বায়ক বন্যাকবলিত মানুষের পাশে উপজেলা প্রশাসন, দৌলতপুরে ৭০ পরিবার পেল খাদ্য সহায়তা ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রতিপক্ষের আঘাতে চার্জার চালক আনোয়ার মৃত্যুর পথযাত্রী হলেও পুলিশ ধরতে পারেনি আসামিদের 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুর উপজেলার চান্দাস ইউনিয়নের হরিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোদের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে অটো চার্জার চালক মো.আনোয়ার হোসেন (৫০) মৃত্যুর পথযাত্রী হয়ে কাতারালেও থানা পুলিশ এখনো ধরতে পারেনি আসামিদের। ইতিমধ্যে দুইজন আসামি আদালত থেকে জামিন পাওয়ায় হতাশায় রয়েছে মামলার বাদি দরিদ্র কৃষক মো.মাহফুজল ইসলাম।
মো.মাহফুজল ইসলাম জানান,গত ১৩নভেম্বর সকাল সাড়ে নয়টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে রামরায়পুর(উত্তরপাড়া) গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আবু সাঈদ(৩৪),একাবর হোসেন বাদশা(৪২),আবু সাঈদের ছেলে সাদিকুল ইসলাম (১৯),মোস্তফা কামালের ছেলে, রেজোয়ানসহ একটি সঙ্গবদ্ধ দল দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমার ফুফাতো ভাই আনোয়ারের গতিপথ রোধ করে এলোপাতরি ভাবে মারপিট শুরু করে এবং তাদের মারপিটের আঘাতে রক্তাক্ত অবস্থায় আনোয়ার মাটিতে লুটিয়ে পড়ে। প্রথমে তাকে রক্তাক্ত অবস্থায় মহাদেবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  রিফাট করেন। মাহফুজল আরো জানান,১৭নভেম্বর মামলা এ্যান্টি হওয়ার পরও আসামিদের ধরতে পারছে না পুলিশ।
তার ফুফাতো ভাইয়ের মাথা,হাত এবং পায়ের গোসালুতে শাবলের আঘাতে এপার ওপার হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। তিনি দ্রুত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা মো.সফিউল ইসলামের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি জানান,আসামিরা পলাতক থাকায় তাদের গ্রেফতার করতে বিলম্ব হচ্ছে। অচিরেই তাদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরে বাস-আলগামন সংঘর্ষে চালক নিহত,আহত একাধিক

প্রতিপক্ষের আঘাতে চার্জার চালক আনোয়ার মৃত্যুর পথযাত্রী হলেও পুলিশ ধরতে পারেনি আসামিদের 

আপডেট টাইম : ০৫:৪২:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫