ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে দুই মাদক কারবারী আটক

বোয়ালমারীতে দুই মাদক কারবারী আটক

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশ ১২১ পিস ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছেন। আটকের ঘটনায় এসআই আব্দুর রহমান ও এসআই ইব্রাহিম মুন্সি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন। মামলা নম্বর ১৯-২০। আসামিদের বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ফরিদপুর আদালতে প্রেরণ করেছেন পুলিশ। আটকৃতরা হলো পাশের সালথা থানার রামকান্তপুর গ্রামের মীর আব্দুর রাজ্জাক (৪৪) ও বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের তুষার মাতুব্বর (২৩)।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে জয়নগর পুলিশ ফাঁড়ির পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দাদপুর ইউনিয়নের চিতার বাজার এলাকা থেকে রামকান্তপুর গ্রামের মীর আব্দুর রাজ্জাককে আটক করে। আটকের পর তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন। অপর দিকে ওই দিন বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ পৌরসভার দক্ষিণ কামারগ্রামের তপন মাস্টারের বাড়ির সামনে থেকে তুষার মাতুব্বরকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেন।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১২১ পিস ইয়াবা বড়িসহ দুই স্থান থেকে দুইজনকে আটক করা হয়েছে। আটকৃতদের নামে পৃথক দুটি মাদক মামলা হয়েছে। আসামিদের বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে দুই মাদক কারবারী আটক

আপডেট টাইম : ০৮:৩৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪