ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায়- অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ শীর্ষক  প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বোয়ালমারী উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পটির পরিচালক খায়রুজ্জামান।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসীম উদ্দিনের সঞ্চালনায়  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার, সিনিয়র সহকারী পরিচালক হারুনার রশীদ, উপ প্রকল্প পরিচালক  মো. খায়রুল ইসলাম,  বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম,  চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সাপ্তাহিক বোয়ালমারী বার্তা পত্রিকার সম্পাদক এ্যাড. কোরবান আলী প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ও মৎস্যজীবী সম্প্রদায় উপস্থিত ছিলেন।
দেশের ৩টি বিভাগের  ১০টি জেলার মোট ৫২টি উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণে ২০৭ কোটি ৯৮ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি হাতে নেয় মৎস্য অধিদপ্তর।  এতে পরিবেশ ও মানবসৃষ্ট বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে প্রাকৃতিক উৎস থেকে যে সব দেশীয় মাছ ক্রমশ হারিয়ে যাচ্ছিল তা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানান বক্তারা।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে উদ্বুদ্ধকরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত 

আপডেট টাইম : ০৯:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫