ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে ধর্ষক গ্রেপ্তার

বোয়ালমারীতে ধর্ষক গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অপরাধে গৌতম কুমার বিশ্বাস (৪০) নামে এক ধর্ষককে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। নির্যাতিত ছাত্রীর পিতা শনিবার (১৬ ডিসেম্বর) মামলা করলে ধর্ষককে গ্রেপ্তার করা হয়। বর্তমানে বোয়ালমারীর আমগ্রামে বসবানরত ধর্ষক গৌতম উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি গ্রামের মৃত কানাই লাল বিশ্বাসের ছেলে।
জানা যায়, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রীর মা-বাবার সাথে সুসম্পর্কের কারণে বোয়ালমারী বাজারস্থ বাসায় যাতায়াত করতো গৌতম বিশ্বাস। গত মঙ্গলবার ছাত্রীর মা-বাবা বাসায় না থাকায় গৌতম ওই ছাত্রীকে শপিং করে দেওয়ার কথা বলে ফরিদপুর নিয়ে যায়। সেখানে নিয়ে তিনটি ট্যাবলেট খাইয়ে হোটেলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। অসুস্থ অবস্থায় বাসযোগে ওই ছাত্রী বাড়ি ফিরে মা-বাবাকে সকল ঘটনা খলে বললে ছাত্রীর পিতা শনিবার সকালে বোয়ালমারী থানায় গৌতমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা নং ১০। মামলার পর পুলিশ বোয়ালমারী বাজার থেকে ধর্ষককে গ্রেপ্তার করে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. শেখ সাদিক বলেন, মামলার পরপরই ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ওই ছাত্রীকে সে ফরিদপুর কোথায় কোথায় নিয়ে গেছিল সেসব বিষয় তদন্ত শেষে তাকে আদালতে চালান করা হবে। ভিকটিমের স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতেও নেওয়া হবে।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে ধর্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩