ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে নিখোঁজের এক রাত পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের এক রাতপর স্কুল ছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার হয়েছে। ওই ছাত্র উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে আলিফ মোল্যা (৮)। সে সাতৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র। পুলিশ শুক্রবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করেছে।
ওই ছাত্রের পিতা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে।
শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুখালী সার্কেল এএসপি ইমরুল হাসান ও থানা অফিসার   ইনচার্জ  মো. সহিদুল ইসলাম।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে ওই স্কুল ছাত্র নিখোঁজ হয়। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সাতৈর ফকির ভিটা বিলের একটি পুকুরে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে তার পরিবারকে খবর দেয়। খবর পেয়ে তার পরিবার লাশ বাড়িতে নিয়ে যায়।
থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর শেখ মুজিব বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারন জানা যাবে। এ ঘটনায় মৃত স্কুল ছাত্রের চাচা শামিম মোল্যা বাদী হয়ে ইউডি মামলা করেছেন। মামলা নম্বর ৮।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে নিখোঁজের এক রাত পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪