ঢাকা ০২:০২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে পূর্বশক্রতার জেরে মারধর আহত ব্যক্তির পা কাটা পড়লো

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর বাজারে পূর্বশক্রতার জের ধরে মারধর ও কুপিয়ে আহত করে তিন ব্যক্তিকে।

আহতদের মধ্যে বাবলু ঠাকুর (৪২) নামের এক ব্যক্তির ডান পা কেটে ফেলা হয়েছে বলে বুধবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে নিশ্চিত করেছেন বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।

আহতরা হলো রামনগর গ্রামের বাবলু ঠাকুর (৪২), মামুন ঠাকুর (২৮), চালিনগর গ্রামের মোটক ঠাকুর (২৯)।

এলাকা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে মামুন ঠাকুর ও মোটক ঠাকুর সৈয়দপুর বাজারে আসলে দুলাল মশাল তার লোকজন নিয়ে তাদের মারধর ও কুপিয়ে আহত করে। খবর পেয়ে বাবলু ঠাকুর ঘটনাস্থলে আসলে তাকেও কুপিয়ে আহত করে।

এ সময় আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে তাদের ফরিদপুর রেফার্ড করা হয়। সেখান থেকে বাবলু ঠাকুর ও মামুন ঠাকুরকে ঢাকায় পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

পঙ্গু হাসপাতালে নেওয়ার পর গত রোববার বিকেলে বাবলু ঠাকুরের ডান পার কিরার নিচে থেকে কেটে ফেলা হয় এবং মামুন ঠাকুরকে আইসিওতে রেখে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তারা ঢাকাতে চিকিৎসাধীন রয়েছে।

রামনগর গ্রামের একাধিক ব্যক্তি জানান, বাবলু ঠাকুরের পা কেটে ফেলার খবরে বিপক্ষের লোকজন তাদের সাগল গরু সরিয়ে আত্মীয় বাড়ি পাঠিয়ে দিচ্ছে। তারা আরো বলেন, মামুন ঠাকুরের অবস্থা আশংকাজনক। ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হক বলেন, আহত বাবলু ঠাকুরের ডান পায়ের গিরার নিচে থেকে কেটে ফেলা হয়েছে। আরেক আহত মামুনের অবস্থাও ভালো না।

থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বুধবার (২৮ ফেব্রুয়ারী) বলেন, সৈয়দপুর মারামারির ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ থানায় দেয়নি। লিখিত পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে পূর্বশক্রতার জেরে মারধর আহত ব্যক্তির পা কাটা পড়লো

আপডেট টাইম : ০২:৪৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪