ঢাকা ০২:০৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ আটক ২

বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ আটক ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকা থেকে ট্রাভেল ব্যাগে রাখা ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ট্রাভেল ব্যাগ বহনকারী দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

রোববার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় এ অভিযান চালানো হয়। আটককৃত দুই মাদক ব্যবসায়ী হলো ঘোষপুর ইউনিয়নের খামারপাড়ার গ্রামের হান্নান শেখের ছেলে মো নাজমুল শেখ (২৪) ও রতনদিয়া গ্রামের মো. ছামাদ শেখের ছেলে মো. শওকত আলী (২৯)।

জানা যায়, উপজেলার গোহাইলবাড়ি বাজারস্থ মহম্মদপুর-মধুখালিগামী পাঁকা রাস্তার পশ্চিম পাশে বিআরটিসি বাস কাউন্টারের সামনে নাজমুল শেখ ও শওকত আলীর নিকট থাকা তিনটি ব্যাগ থেকে মোট ৪৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় ওই দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তমিজ উদ্দীন মৃধা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বোয়ালমারী থানায় করবেন। ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম হোসেন মোবাইল ফোনে বলেন, আটককৃত আসামিদের ফরিদপুর অফিসে আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে মামলা করা হবে। আসামিদের ফরিদপুর থেকেই আদালতে চালান করা হবে। তিনি আরও বলেন, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অীধদপ্তর (ডিএনসি) বদ্ধপরিকর।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে ৪৪০ বোতল ফেনসিডিলসহ আটক ২

আপডেট টাইম : ০৫:২২:১৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪