ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে ৫ম শ্রেণীর ছাত্রী অপহরণ দুই বন্ধুর নামে মামলা গ্রেপ্তার ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৫ম শ্রেণীর ছাত্রী অপহরণের ঘটনায় থানায় মামলা হওয়ার পর অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ ও ছাত্রীকে উদ্ধার করেন। আসামিকে বুধবার (১ মে) ফরিদপুর আদালতে প্রেরণ করেন পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর এক ছাত্রী (১৩) স্কুলে আসা যাওয়ার পথে ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের জামাল শেখের ছেলে ইয়াসিন শেখ (২২) প্রেমের প্রস্তাবসহ বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল।

গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে রাস্তায় আসলে ইয়াসিন শেখ ও তার বন্ধু একই গ্রামের মাহাবুলের ছেলে ছোবাহান (২৫) ইজিবাইকে জোর করে উঠিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা গত ৩০ এপ্রিল বাদি হয়ে স্থানীয় থানায় দুই বন্ধুর নামে অপহরণের মামালা করেন। মামলা নম্বর ৩৩।

পুলিশ গত মঙ্গলবার দিবাগত রাতে ঢাকা সাভার এলাকার মুন্সি পাড়া থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণ মামলার ১ নং আসামি ইয়াসিন শেখকে গ্রেপ্তার করেন। ছাত্রীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠিয়েছেন।

এসআই আব্দুর রহমান বলেন, অপহরণ মামলার পর অভিযান চালিয়ে ঢাকা সাভার এলাকার মুন্সিপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে অপহরণকৃত ছাত্রীকে উদ্ধার করেছি। এ সময় এক আসামিকে গ্রেপ্তার করেছি। আসামিকে বুধবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে ৫ম শ্রেণীর ছাত্রী অপহরণ দুই বন্ধুর নামে মামলা গ্রেপ্তার ১

আপডেট টাইম : ০৮:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪