ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে অভিজ্ঞতা অর্জনে ধান লাগালেন শিক্ষার্থীরা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : বাংলাদেশ সরকারের শিক্ষা ক্ষেত্রে পরিবর্তিত নতুন কারিকুলাম অনুযায়ী বাস্তব অভিজ্ঞতা অর্জনে মাঠে নেমে জমিতে ধান রোপন করেছে শিক্ষার্থীরা। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের ডহরনগর প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা হাতে-কলমে ধান রোপনের অভিজ্ঞতা অর্জন করে। সোমবার (২৩ আগস্ট) সকালে বিদ্যালয়ের পাশে জাহাঙ্গীর শেখের প্রায় এক পাখি (৩০ শতাংশ) জমিতে একজন শিক্ষকের তত্বাবধানে তারা ধান রোপন করে দেয়।
   প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আছাদুজ্জামান আকু বলেন, বর্তমান কারিকুলাম এর সপ্তম শ্রেণির “জীবন ও জীবিকা” বিষয়ের একটি অধ্যায়ে বাস্তব শিখন অনুযায়ী শিক্ষার্থীরা ধানের চারা রোপন করেছে। বিদ্যালয়ের একজন অভিভাবকের জমিতে ধান রোপনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। ধান কিভাবে রোপন করতে হয় সেটা তারা বাস্তবে শিখেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় রায় বলেন, জাহাঙ্গীর শেখ আমাদের বিদ্যালয়ের একজন অভিভাবক। বিদ্যালয়ের পাশেই তাঁর জমি রয়েছে। সেই জমি চাষ করে ধান রোপনের প্রস্তুতি চলছিল। ষষ্ট ও সপ্তম শ্রেণিতে চালু হওয়া নতুন কারিকুলামের পাঠ্য বয়ে বাস্তব অভিজ্ঞতামুখী শিক্ষা ব্যবস্থা কার্যকর। সেই কারিকুলাম অনুযায়ী শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের দিয়ে ধান রোপন করা শিখিয়েছেন। এ ব্যাপারে জমির মালিকের নিকট থেকে কোন প্রকার প্রণোদনা নেওয়া হয়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, বর্তমান কারিকুলাম হচ্ছে বাস্তবমুখী কারিকুলাম। শিক্ষার্থীরা হাতে কলমে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা অর্জন করবে। শিক্ষার্থীদের দ্বারা ধান রোপন একটি চমৎকার উদ্যোগ।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে অভিজ্ঞতা অর্জনে ধান লাগালেন শিক্ষার্থীরা

আপডেট টাইম : ০৯:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩