ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু আহত ১

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার ৫ নং ওয়ার্ডের আমগ্রাম শিবপুর সংলগ্ন দাসের বাড়ি রেল গেট পার হওয়ার সময় বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টার দিকে মোছা. আছিরন নেছা (২৮) নামের এক নারী রেলে কেটে মারা গেছে। তার সাথে থাকা তার ছেলে আরিয়ন (৩) পায়ে মাথায় আঘাত পেয়ে মারাত্মক আহত হয়। আহত আরিয়নকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকা সূত্রে জানা যায়, ওই নারীর বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাকদী গ্রামে। তার স্বামীর নাম টুটুল মৃধা। সে গত এক মাস আগে উত্তর শিবপুর গ্রামের তার বাবা নাজিমুদ্দিন শেখে বাড়িতে এসে কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় অসাবধানতাবশত গোপালগঞ্জ হইতে রাজশাহীগামী টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে।
বোয়ালমারী থানার এসআই মনির হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ ঘটনাস্থলে আছে। রাজবাড়ি থেকে জিআরপি পুলিশ আসতেছে। তারা এসে লাশ ময়না তদন্ত করবেন।
Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু আহত ১

আপডেট টাইম : ১০:৫১:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২