ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু দৌলতপুরে চারটি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ইউনিট পরিদর্শন নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

বোয়ালমারীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় ৮ জনের নামে মামলা গ্রেপ্তার ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনায় ৮ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে শেখর ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার তৈয়বুর রহমান বাদি হয়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৬ (১) ধারায় মামলাটি করেন। মামলার পর পুলিশ এজাহার নামীয় শেখর গ্রামের শহিদুল শরীফ (৩৮) ও তার ভাই এরশাদ শরীফকে (৩৫) তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে বুধবার আদালতে প্রেরণ করেন। মামলা নম্বর ৩।

মামলার অন্যান্য আসামিরা হলো, শেখর গ্রামের তিলাপ শেখ (৪৪), রিপন শেখ (৩০), জামাল শেখ (৪২), আজিজার শরীফ (৪০), হাবিব শেখ (৩৬) ও ড্রেজার মালিক গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার জিকেবাড়ি গ্রামের নির্মল বিশ্বাস (৩৮)। এজাহার সূত্রে জানা যায়, শেখর গ্রামে ব্যক্তিমালিকানা পুকুর থেকে আসামিরা বালু উত্তোলন করছিল। তহসীলদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বালু উত্তোলন করতে নিষেধ করার পর তারা নিষেধ অমান্য করে বালু উত্তোলন করছিল।

থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ঘটনায় ৮ জনের নামে মামলা হয়েছে। মামলার এজাহার নামীয় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

নাগরপুরে উন্নত শিক্ষার পরিবেশ গড়তে চার শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবনের শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল লাভলু

বোয়ালমারীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ঘটনায় ৮ জনের নামে মামলা গ্রেপ্তার ২

আপডেট টাইম : ০৩:৪২:০৮ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩