ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

ভেজাল কীটনাশক রাখায়মোল্যা বীজ ভান্ডারের ২০ হাজার টাকা জরিমানা

ভেজাল কীটনাশক রাখায়মোল্যা বীজ ভান্ডারের ২০ হাজার টাকা জরিমানা ৩০ কেজি কীটনাশক ধ্বংস

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দোকানে ভেজাল কীটনাশক মজুদ ও বিক্রির দায়ে একটি বীজের দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৩০ কেজি ভেজাল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়। বুধবার (১৭ জানুয়ারী) রাত নয়টায় পৌর সদর বাজারের মোল্যা বীজ ভান্ডারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। আদালত সূত্র জানায়, মোল্যা বীজ ভান্ডার ভেজাল ও নকল কীটনাশক বিক্রি করে এমন অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই দোকান থেকে “বায়ার কোম্পান্নীর” প্রায় ৩০ কেজি ভেজাল ও নকল ছত্রাকনাশক উদ্ধার করা হয়। ভেজাল ও নকল ছত্রাকনাশক মজুদ ও বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে মোল্যা বীজ ভান্ডারের মালিক ইশারত মোল্যাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভেজাল কীটনাশক ধ্বংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের ডিএই খামারবাড়ীর অতিরিক্ত উপপরিচালক মো. বীন ইয়ামিন, বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার বিশ্বাস প্রমুখ। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ভেজাল, নকল, ডেট ফেইল ওষুধ, কীটনাশক মজুদ ও বিক্রি করা দন্ডনীয় অপরাধ। এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ভেজাল কীটনাশক রাখায়মোল্যা বীজ ভান্ডারের ২০ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৪:৫৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪