ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ভেড়ামারায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া):
কুষ্টিয়ার ভেড়ামারায় চলন্ত টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে হঠাৎ করে আগুন ধরে যায়। তবে চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২৫ মিনিটে রাজশাহী থেকে গোপালগঞ্জগামী টুংগীপাড়া এক্সপ্রেস ট্রেনটি ভেড়ামারার ১৮৯/০ ও ১৯০/০ নম্বর রেল পিলারের মাঝামাঝি উত্তর রেলগেট অতিক্রম করার পরপরই ইঞ্জিনের কম্প্রেসারে আগুন ধরে যায়।

ইঞ্জিনে আগুনের বিষয়টি সঙ্গে সঙ্গে টের পান চালক রইস উদ্দিন। তিনি ইঞ্জিনে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নেভাতে সক্ষম হন। এসময় ইঞ্জিন থেকে প্রচণ্ড ধোঁয়া বের হয় এবং ইঞ্জিনটি সম্পূর্ণরূপে বিকল হয়ে পড়ে।

ভেড়ামারা স্টেশনের লোকো মাস্টার রাজীব কুমার বিশ্বাস বলেন, আগুনে ইঞ্জিনটি পুরোপুরি অচল হয়ে যায়। পরে ঈশ্বরদী থেকে নতুন ইঞ্জিন এনে রাত ৮টা ২০ মিনিটে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

ভেড়ামারা ফাইভ স্টেশনের স্টেশন মাস্টার শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা ইঞ্জিনে আগুন দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্টেশন কর্তৃপক্ষকে জানায়। তবে তার আগেই চালক নিজের সচেতনতা ও দক্ষতার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি এবং ট্রেনের অন্যান্য বগিও নিরাপদ রয়েছে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ভেড়ামারায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা

আপডেট টাইম : ০৮:৪৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫