ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ভেড়ামারায় বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার কারেন্ট জাল আটক ও ধ্বংস

হেলাল মজুমদার, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৫ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ মাইল নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ জাকিরুল ইসলামের নেতৃত্বে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা রয়েল এন্টারপ্রাইজ পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩ হাজার কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।

পরে জব্দকৃত কারেন্ট জাল ভেড়ামারা উপজেলা চত্বরে প্রকাশ্যে আগুন দিয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, বিজিবি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজিবি জানায়, নদীর মাছের প্রজনন ও পরিবেশ রক্ষার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ভেড়ামারায় বিজিবির অভিযানে ৩০ লাখ টাকার কারেন্ট জাল আটক ও ধ্বংস

আপডেট টাইম : ০৯:৪৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫