ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত? ৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, বিজয়ী মির্জা ফখরুল ঘোড়াঘাটে দাম্পত্য কলহের বলি শিশু তাসপিয়া সৎ বাবা গ্রেপ্তার বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ভেড়ামারায় যুবক গ্রেফতার, থানায় মামলা নাগরপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত কানিহাটি চা বাগানে কর্মবিরতি,পঞ্চায়েত কমিটি অপসারণের দাবি ভেড়ামারায় স্কাউটিং ও কাবিং কার্যক্রম গতিশীল করতে চার ইউনিট পরিদর্শন

ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা

হেলাল মজুমদার কুষ্টিয়া

‎কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকসহ এক যুবককে কারাদণ্ড এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একটি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে।

‎শুক্রবার (২১ আগস্ট) রাত ৮ টার সময়  উপজেলার ফারাকপুর রেলগেট এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আমিরুল আরাফাত।

‎আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের সহযোগিতায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দা গ্রামের  মৃত নজরুল ইসলামের ছেলে তানভির আলি (২৫)-কে ১৪ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফারাকপুর রেলগেট এলাকা সেবন করা অবস্থায়  আটক করা হয়। পরে মাদক সেবন ও বহনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানভিরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

‎অপর এক অভিযানে, ভেড়ামারা ফারাকপুর রেলগেটের পাশে অবস্থিত ‘হামিম মেডিকেল’ নামের একটি ওষুধের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে বিপুল পরিমাণের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার প্রমাণ মেলে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এই অপরাধে উক্ত ফার্মেসির প্রোপাইটার আনিসুর রহমানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
‎অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা প্রদান করে।
‎উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত জানান, জনস্বার্থ রক্ষা এবং মাদক নির্মূলে প্রশাসনের এই ধরনের জনকল্যাণমুখী ও কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা

ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা

আপডেট টাইম : ১০:২৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬