ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ভেড়ামারায় মোটরসাইকেল রেসিংয়ে দুর্ঘটনা, দুই কিশোরের মৃত্যু

হেলাল মজুমদার, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাবনা–কুষ্টিয়া মহাসড়কে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল রেসিং খেলতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বাহিরচর ইউনিয়নের যাত্রীছাউনি সংলগ্ন ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—নাহিদ হোসেন (১৭), দৌলতপুর উপজেলার তাগুনিয়া সরদারপাড়া গ্রামের নিপুল হোসেনের ছেলে এবং সিয়াম হোসেন (১৬), মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে।

স্থানীয়দের তথ্যে জানা যায়, লালন শাহ সেতু থেকে প্রায় ১০টি মোটরসাইকেল উচ্চগতিতে রেসিং করছিল। এসময় নাহিদ ও সিয়াম বহনকারী মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদ মারা যান। গুরুতর আহত সিয়ামকে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক জয়দেব কুমার সরকার জানান, মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দেওয়া হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব তালুকদার বলেন, ঘটনাটি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ভেড়ামারায় মোটরসাইকেল রেসিংয়ে দুর্ঘটনা, দুই কিশোরের মৃত্যু

আপডেট টাইম : ১০:০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫