ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

হেলাল মজুমদারঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নওদা ক্ষেমিড়দিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

গত ২১ নভেম্বর গভীর রাতে স্থানীয় কাঠ ব্যবসায়ী জালাল ব্যাপারীর বসতবাড়িতে আকস্মিকভাবে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ছুটে এসে বাড়ির মানুষকে ঘুম থেকে ডেকে তোলে এবং আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যে বসতঘর, গরুর গোয়াল, দুইটি বড় গরু, ছাগল ও একটি মোটরসাইকেল পুড়ে যায়। প্রাথমিক হিসেবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫–৬ লাখ টাকা

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মেহেদুল আলম সরোয়ার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাসুদ রানা, বিএনপি নেতা রঞ্জু এবং শফিকুল ইসলাম। তারা ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা প্রদান করেন।

পরবর্তীতে ভেড়ামারা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে ৪ বান্ডিল ঢেউটিন, গৃহ মঞ্জুরি বাবদ ১২,০০০ টাকা এবং দুটি প্যাকেট শুকনা খাবার বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।

স্থানীয়দের আশা, সরকারি ও সামাজিক সহযোগিতা অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন

আপডেট টাইম : ০৮:৫২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫