ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ চলছে অনলাইন প্রতারণা, প্রতারণার শিকার হয়েছে কম্বোডিয়া হাজারো প্রবাসী ​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত

ময়মনসিংহে প্রথম স্বামীর সহায়তায় দ্বিতীয় স্বামীকে হত্যা: গ্রেফতারস্বামী-স্ত্রী

ময়মনসিংহ: ময়মনসিংহে প্রথম স্বামীর সহায়তায় দ্বিতীয় স্বামী আশিক ইমরানকে হত্যার ঘটনায় প্রথম স্বামী ও স্ত্রীকে বুধবার গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রাজিবুল ইসলাম রুবেল ও জাকিয়া সুলতানা। গ্রেফতারকৃত পুলিশী জিজ্ঞাসাবাদে তারা হত্যার দায় স্বিকার করেছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানা পুলিশ।

ময়মনসিংহ কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী এলাকার আঃ রউফের মেয়ে জাকিয়া সুলতানা এবং পার্শ্ববর্তী বলাশপুরের ফয়জুল মিয়ার ছেলে রাজিকুল ইসলাম রুবেলের সাথে প্রেমের মাধ্যমে বিয়ে হয় জাকিয়া সুলতানার। কিছুদিনের মধ্যেই স্বামীর ঘরে থাকাবস্থায় জাকিয়া সুলতানা নতুন করে প্রেমে জড়িয়ে পড়েন একই এলাকার আশিক ইমরানের সাথে। বিয়ে করেন আশিক ইমরানকে।

জানা গেছে, আশিকের ঘরে থাকাবস্থায় আবারো প্রথম স্বামী রাজিকুল ইসলাম রুবেলের সাথে চলে মন দেয়া নেয়া। জাকিয়া সুলতানা ও রাজিকুল ইসলাম রুবেল দুজনে স্বপ্ন দেখে নতুন করে ঘর বাধার। কিন্তু তাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়ায় দ্বিতীয় স্বামী আশিক ইমরান। সে বেচে থাকলে তাদের একত্রে ঘর বাধা হবে না। ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে দুজনে পরিকল্পনা করে আশিক ইমরানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে।

হত্যার পরিকল্পনায় আগে রাজিকুল ইসলাম রুবেল চাকু কিনে নিয়ে আসে। পরিকল্পনা মতে, ১৫ ফেব্রুয়ারি রাতে জাকিয়া সুলতানা তার দ্বিতীয় স্বামী আশিক ইমরানকে কেওয়াটখালী এলাকায় রেললাইনের পাশে ডেকে নিয়ে আসে। সেখানে আগে থেকেই চাকু নিয়ে উৎপেতে থাকা প্রথম স্বামী রাজিকুল ইসলাম রুবেল তার শক্র দ্বিতীয় স্বামী আশিক ইমরান পেয়ে উপুর্যপুরী ছুরিকাঘাত ও জবাই করে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়।

এ ঘটনায় আশিক ইমরানের পিতা আলাল উদ্দিন বাদি হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং ৬১(২)২১ দায়ের করে। পুলিশ পরিদর্শক ফারুক হোসেন আরো জানান, ঘটনার রাতে হত্যাসহ সহায়তাকারী ঘাতক জাকিয়া সুলতানা তার দ্বিতীয় স্বামীকে পাওয়া যাচ্ছে না বলে থানায় জিডি করতে আসেন। তার কথা বার্তায় সন্দেহ দেখা দিলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।

এক পর্যায়ে তার স্বামীকে রেল লাইনের পাশে পাওয়া যেতে পারে বলে। এমন তথ্যের ভিত্তিতে রাতেই কেওয়াটখালী রেললাইন এলাকায় গেলে আশিক ইমরানের জবাই করা মৃত দেহ পড়ে থাকতে দেখা যায়। তিনি আরো জানান, জাকিয়া সুলতানা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। আটককৃত জাকিয়া সুলতানাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে পুলিশের কাছে হত্যার দায় স্বিকার করে।

পরে তার প্রথম স্বামী রাজিকুল ইসলাম রুবেলকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। তারা উভয়েই এ হত্যার দায় স্বিকার করে বলে ওসি ফিরোজ তালুকদার জানান। তিনি আরো বলেন, হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। হত্যার সাথে অন্য আরো কেউ জড়িত কিনা তদন্ত চলছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ, ওসি- মোঃ ফিরোজ তালুকদার।

জনপ্রিয় সংবাদ

ফিরোজ কবির ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ময়মনসিংহে প্রথম স্বামীর সহায়তায় দ্বিতীয় স্বামীকে হত্যা: গ্রেফতারস্বামী-স্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১