ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মহাদেবপুরে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় এক সদস্য গ্রেপ্তার 

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে জাহান আলী (৪৯) নামে আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে। তিনি বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে থানা পুলিশের একটি টিম সাপাহার উপজেলা সদর থেকে তাকে আটক করে। তার দেয়া তথ্য মতে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা তিনটি বৈদ্যুতিক মিটার ও একটি সাব মার্সিবল পাম্প উদ্ধার করে।
বুধবার দুপুরে মহাদেবপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল জানান, এই চোরচক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে চোরদের সাথে যোগাযোগের জন্য একটি চিরকুটে মোবাইল নম্বর লিখে রেখে যায়। পরে মালিক পক্ষ যোগাযোগ করলে তাদের কাছ থেকে দেড় হাজার থেকে ২০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে মিটারের খোঁজ দেয়। গত ২৮ মার্চ চেরাগপুর ইউনিয়নে সাবেক এমপি ছলিম উদ্দিন তরফদারের পরিচালনাধীন ইটভাঁটার দুটি ও আলীপুর গ্রামের আলম হোসেনের মিটার চুরি হলে আলম হোসেন ২ মার্চ এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেন। এব্যাপারে জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পিপিএমের নির্দেশে মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ও অন্যান্য অফিসারদের সমন্বয়ে গঠিত টিম অভিযান পরিচালনা করেন। আটক জাহান আলীর বিরুদ্ধে বিভিন্ন থানায় অনুরুপ ৮টি মামলা রয়েছে। এরআগেও থানা পুলিশ আন্ত:জেলা বৈদ্যুতিক মিটার চোরচক্রের ৯ সদস্যকে আটক করেছিল।
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

মহাদেবপুরে আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের সক্রিয় এক সদস্য গ্রেপ্তার 

আপডেট টাইম : ০৯:৪০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪