ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

যশোরে কোটি টাকার ১০টি সোনার বারসহ দুইজন আটক 

নজরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি 
যশোরে দশটি সোনার বারসহ দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে  যশোরে বিজিবির অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী। তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-ঝিনাইদহ সড়কের মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকা থেকে বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।তারা হলেন- চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার দক্ষিণ চাঁদপুর গ্রামের আবুল কালামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও ঝিনাইদহ মহেশপুর উপজেলার বাজিপোতা গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহাফুজ আলম (৩১)।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুরাদগড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় দুজনকে আটক করে তল্লাশি চালানো হয়। তখন তাদের প্যান্টের পকেটে কৌশলে লুকানো দশটি সোনার বার পাওয়া যায়। এক কেজি ১৬৪ গ্রাম ওজনের উদ্ধার করা ওই সোনার মূল্য ২ কোটি ১১ লাখ ১৯ হাজর ২৪৪ টাকা।লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ বলেন, আটক দুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা ঢাকার তাঁতিবাজার থেকে সোনার বারগুলো নিয়ে এসেছিলেন চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য। তাদের যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

যশোরে কোটি টাকার ১০টি সোনার বারসহ দুইজন আটক 

আপডেট টাইম : ০৮:০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫