ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

যে অফিসারের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত তাকে মাঠে রাখবেন না- ছাত্র সমন্বয়কড়

যে অফিসারের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত তাকে মাঠে রাখবেন না- ছাত্র সমন্বয়ক

রাজশাহী ব্যুরো: আপনাদের সকলের হাত আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়ে আছে। দেশ গোছাতে হলে আপাতত যারা সরাসরি অপরাধ করেছে, গুলি করে আমাদের ভাইদের হত্যা করেছে তাদেরকে মাঠে রাখবেন না। তাহলে আমরা সামলাতে পারবো না। আশাকরি আমাদের ক্লিয়ার ম্যাসেজটি পেয়েছেন আপনারা। মতবিনিময় সভায় এমন বক্তব্য দিয়েছেন রাজশাহীতে আন্দোলনের ডাক দেয়া ১৭ ছাত্র সমন্বয়ক।

শনিবার (১০ আগষ্ট) দুপুর ১২.৩০ টায় জেলা প্রশাসন রাজশাহীর সম্মেলন কক্ষে আন্দোলনের ডাক দেয়া ১৭ ছাত্র সমন্বয়কের মতবিনিময় করেছে। এসময় শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করে আমন্ত্রিত ছাত্র সমন্বয়কদের সম্মানিত করে তাদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে জেলা প্রশাসন।
এসময় সমন্বয়করা বলেন, কোন না কোন ভাবে আমাদের ভাইদের হত্যার জন্য আপনারা দায়ী। আপনারা দায় এড়াতে পারেন না। আপনাদের হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে। আজকে আমাদের শহীদ ভাইদের প্রতি স্বরন করা হয়েছে। এই ভাবে স্বরন করলে হবেনা তাদেরকে আদর্শিকভাবে স্বরন করতে হবে। আর সোনার বাংলাদেশ গড়তে হলে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না। তাই সবার আগে আপনাদের এগিয়ে আসতে হবে। যে সকল অফিসার সরাসরি দায়ি তাদেরকে আপাতত মাঠে রাখবেন না। আজ কয়েকদিন যাবৎ আমার শিক্ষার্থী ভাইয়েরা ঘুমাতে পারেনি। তারা নিঃস্বার্থে অফিস-আদালত, পাড়া মহল্লা পাহারা দিচ্ছে। লুট হওয়া মালামাল উদ্ধারে কাজ করছে।
আপনাদের স্পষ্ট বলে দিতে চাই, আপনারা কেউ কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না। আপনারা জনগণের সেবা করবেন। মনে রাখবেন আপনারা প্রজাতন্ত্রের চাকর। আমরা কোন দল করিনা, এরপর যদি দেখি আপনারা কোন দলকে তুষ্ট করতে কাজ করছেন তাহলে আমরা আবার মাঠে নামবো। আপনাদের আরেকটি বিষয় স্বরন করে দিতে চাই, আজ থেকে কাউকে আপনাদের স্যার বলাতে বাধ্য করবেন না। উক্ত মতবিনিময় সভায় সমন্বয়করা ঘুষ দুর্নীতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
পরে সমন্বয়কদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে গঠনমুলক বক্তব্য প্রতিশ্রুতি দেন সেনাবাহিনীর সিইও ল্যাফটেনেন্ট কর্নেল শামীম হোসেন। এসময় তিনি বলেন, আমরা সবাই দেশ প্রেমিক হবো। সমন্বয়কদের বার্তায় আমি পরিষ্কার, তারা কি বোঝাতে চেয়েছে। শুধু সফটওয়্যার হলে হবেনা এর সাথে হার্ডওয়্যারও প্রস্তুত করতে হবে। দেশে চলমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। আমি নিজেও ভোর পর্যন্ত বাইরে কাজ করছি। আপনাদের কারো কোন অভিযোগ থাকলে স স থানায় যোগাযোগ করবেন, সেখানে আমাদের সেনাবাহিনীরা রয়েছে। আর উপজেলা পর্যায়ে ইউএনও এর সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
পরে উক্ত মতবিনিময় সভার সভাপতি ও জেলা প্রশাসক শামীম হোসেন নানা দিক তুলে ধরেন এবং সকলে সহযোগিতা চেয়ে সভাটি সমাপ্তি ঘোষনা করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরিসহ জেলা প্রশাসনে কর্মরত সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সাইফুর রহমান, রাজশাহী ছাত্র আন্দোলনের ১৭ জন সমন্বয়ক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

যে অফিসারের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত তাকে মাঠে রাখবেন না- ছাত্র সমন্বয়কড়

আপডেট টাইম : ০৪:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪