ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫ ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ’৯২ ব্যাচের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বাংলাদেশের সবার জন্য -জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্রি ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মহাসড়কে কঠোর নজরদারি, গৌরনদীতে পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘোড়াঘাটে পল্লী বিকাশ সহায়ক সংস্থার আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ লালপুরে সিমেন্টের অতিরিক্ত দাম নেওয়ায় কৃষকের প্রতিবাদ, নির্মম পিটুনিতে ৬ দিন পর মৃত্যু” বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত সু-প্রিয় সহকর্মী, আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। ঈদ মোবারক। শুরু হয়েছে কম বেশি কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ৩ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

রাজশাহী ব্যুরো: মোটরসাইকেল কেনা-বেচা নিয়ে বিরোধের জেরে রাজশাহীতে বাংলাদেশ জামায়াতে ইসলামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যার পর নগরীর রাজশাহী যাদুঘর মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর দরগাপাড়া এলাকার ও মহানগর জামায়াতের রোকন পারভেজ আহমেদ, হোসেনিগঞ্জ এলাকার জামায়াত কর্মী মমিনুল আলম মনা ওরফে মনা হাজির কাছ থেকে কয়েকদিন আগে একটি কাগজবিহীন মোটরসাইকেল কেনার জন্য বায়না করেন। এ সময় তিনি বায়না হিসেবে ৩৯ হাজার টাকা প্রদান করেন।

পরবর্তীতে মোটরসাইকেলটির কাগজপত্র না থাকায় সেটি নিতে অস্বীকৃতি জানান এবং বায়নার টাকা ফেরত চান। এ নিয়ে কয়েকদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও অন্তর্দ্বন্দ্ব চলছিল। স্থানীয়রা জানান, বুধবার ইফতারের আগে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হুমকি-ধামকির ঘটনা ঘটে। পরে ইফতারের পর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় মনা হাজির দোকানের কাঁচ ভাঙচুর করা হয়। অপরদিকে পারভেজ পক্ষের তুষার নামের এক জামায়ত কর্মীর মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হন বলে জানা গেছে।ঘটনার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। পারভেজ পক্ষের আহত তুষার জানান, কিছুদিন আগে মনা হাজির কাছ থেকে একটি মোটরসাইকেল কিনেছিলাম। পরে জানতে পারি গাড়িটির কোনো কাগজপত্র নেই। তাই মোটরসাইকেলটি ফেরত দিয়ে বায়নার টাকা চাইলে সে টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেয়। পরে মনা হাজি ও তার লোকজন আমাদের মোড়ে এসে আমার মোটরসাইকেল ভাঙচুর করে।

তবে তুষারের অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন মমিনুল আলম মনা ওরফে মনা হাজি। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পারভেজ ও তার লোকজন আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে। এতে দোকানের কাঁচ ভেঙে যায় এবং আমার ডান পায়ের নিচের অংশে আঘাত লেগে রক্তাক্ত জখম হয়। পারভেজকে কিছুদিন পূর্ব ২০ হাজার টাকা চাঁদা এনে দিয়েছি। গত ৫ আগষ্টের পর পারভেজ ব্যাপক চাঁদাবাজি শুরু করেছে। সে কোন কাজ করেনা, তাহলে সে টাকা পাচ্ছে কোথায়? আপনারা তাকে প্রশ্ন করেন! সে এবার কাউন্সিলর নির্বাচন করবে। টাকা পাচ্ছে কোথায় আপনারা প্রশ্ন করেন? তবে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয় সংবাদ

​মা-চাচির ঝগড়ার বলি আড়াই বছরের নুজাইফা, হত্যার পর গাছে ঝুলিয়ে রাখে চাচি

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

আপডেট টাইম : ১১:২৪:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬