ঢাকা ০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহীতে ভিপি নূরের নামে ডিজিটাল আইনে মামলা: যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি

রাজশাহীতে ভিপি নূরের নামে ডিজিটাল আইনে মামলা করেছেন যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি।

রাজশাহীতে ভিপি নূরের নামে ডিজিটাল আইনে মামলা: যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি

রাজশাহী প্রতিনিধি: ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের নামে রাজশাহীতে মামলা করেছেন যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি। বুধবার বেলা ১১টার দিকে মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলাটি করেন।

মামলার আর্জিতে তিনি বলেছেন, ভিপি নুর সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে।

মামলার বাদী তৌরিদ আল মাসুদ রনি বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মনের হাতে এজাহারের কপি তুলে দেন। এ সময় নগর যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ওসি নিবারন চন্দ্র বলেন, দ্রুতই মামলার নথিপত্র ঢাকায় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানো হবে। পাশাপাশি ভিপি নুর যে থানা এলাকায় থাকেন তাঁকে গ্রেফতারের অনুরোধ জানিয়ে সেই থানায় বার্তা পাঠানো হবে। পাশাপাশি তাঁরা নিজেরাও দ্রুত সময়ের মধ্যে নুরকে গ্রেফতারের চেষ্টা করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে চলন্ত ট্রেন থেকে গিয়ে পুলিশ সদস্যের দুই-পা বিচ্ছিন্ন

রাজশাহীতে ভিপি নূরের নামে ডিজিটাল আইনে মামলা: যুবলীগ নেতা তৌরিদ আল মাসুদ রণি

আপডেট টাইম : ০৩:৪৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১