ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

দৌলতপুরে বেয়াই বাড়িতে বেড়াতে এসে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বেয়াই বাড়িতে বেড়াতে এসে ইসমাইল (১৩) নামের এক মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিখোঁজ ইসমাইল দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা বিলপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে এবং সে নারায়ণপুর মাদ্রাসার ছাত্র।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল ইসমাইল নিজ বাড়ি থেকে সোনাইকান্দি গ্রামের শহিদুল ইসলামের বাড়িতে বেড়াতে যায়। পরদিন ৫ এপ্রিল সকাল ৭টার দিকে তাকে একটি পাখি ভ্যানে করে একাই নিজ বাড়ি ঘোড়ামারা বিলপাড়ার উদ্দেশ্যে পাঠানো হয়।
ইসমাইলের মা চম্পা খাতুন জানান, “আমি ছেলেকে ভ্যানে তুলে দিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হই। পরে বাড়ি ফিরে দেখি সে এখনও পৌঁছায়নি। এরপর আত্মীয়স্বজনদের মাধ্যমে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, নিখোঁজ ইসমাইল মানসিক প্রতিবন্ধী ছিল, যা পরিবারের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
পরে পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

দৌলতপুরে বেয়াই বাড়িতে বেড়াতে এসে মানসিক প্রতিবন্ধী মাদ্রাসা ছাত্র নিখোঁজ

আপডেট টাইম : ১২:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬