ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা মোঃ মাইনুল আলম খান কনক ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মারা যান একজন। পরে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে মারা যান আরো চারজন। নিহতদের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। নিহতরা হলেন- আইয়ুব আলী লাবু (৩৫), তার বোন পারভিন বেগম, ইন্টার ফার্স্ট ইয়ার ছাত্রী শারমিন, হৃদয় ও সিএনজি চালক। নিহতরা রাজশাহীতে চিকিৎসা নিয়ে নিজ বাড়ি গুরুদাসপুরের উদ্দেশ্য ফিরে যাচ্ছিলেন। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম জানান, রাজশাহী-ঢাকা মহাসড়কে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি দোকানে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত পাঁচজনকে রামেক হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে যে পাঁচজনকে আনা হয় তাদের মধ্যে দুই নারীসহ চারজন মারা গেছেন। আহত অন্য একজনের অবস্থাও সংকটাপন্ন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে নাগরপুর উপজেলা ছাত্রদলের সংবাদ সম্মেলন

রাজশাহীতে সড়ক দূর্ঘটনায় নিহত ৫

আপডেট টাইম : ১০:০৫:১৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩