ঢাকা ০২:২২ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত  ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর বাঘায় সাংবাদিক কে হাত-পা বেঁধে নির্যাতন

রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাঘায় সরকারি গাছ কাটতে বাধা দেওয়ার জের ধরে সাংবাদিক তন্ময় দেবনাথ কে হাত-পা বেঁধে নির্মম নির্যাতনের পর গর্তে ফেলে রেখে গেছে কিছু চিহ্নিত সন্ত্রাসীরা।

গত ২১ শে ফেব্রুয়ারি রাত্রি আনুমানিক সাড়ে ১১ টার দিকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় উপজেলার আড়ানী মহা শ্মশামের পাশ থেকে সাংবাদিক তন্ময় কে উদ্ধার করে স্থানীয় পথচারীরা । পরে তাঁকে চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সাংবাদিক তন্ময় দেবনাথ জাতীয় দৈনিক স্বাধীন দেশ পত্রিকার রাজশাহী জেলা প্রতিনিধি ও বাঘা রিপোটার্স ক্লাবের সদস্য। এ ঘটনায় সাংবাদিক তন্ময় দেবনাথ বাদী হয়ে ঘটনার সাথে জড়িত ৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে বাঘা থানায় একটি অভিযোগ করেছেন।

জানা যায়, রাত্রি আনুমানিক সাড়ে ৯ টার দিকে আড়ানী বাজার থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে ( যোতরঘু) আড়ানী পৌরসভা ২নং ওয়ার্ড যোতরঘু গ্রামের মৃত হজরতের ছেলে ইসলাম তাকে দাঁড় করিয়ে কথা শুরু করে এবং কথ বলার এক পর্যায়ে রাশিদুল ,ইমদাদুল , নান্টু ও রায়হান সেখানে আসে এবং সে কিছু বুঝে উঠার আগেই একই গ্রামের মৃত ইসতাহিন এর ছেলে রাশিদুল তার মুখ চেপে ধরে যাতে চিৎকার করতে না পারে। এরপর অন্যরা সবাই মিলে জোরপূর্বক তন্ময়ের গায়ের জ্যাকেট খুলে নেয় এবং সেই জ্যাকেট ছিড়ে তাকে পিচমোরা দিয়ে দুই হাত ও পরে পা দুইটা বেধে মুখের মধ্যে মাথায় থাকা টুপি ঢুকিয়ে দেয়। এরপর রাস্তার পাশে খাদের জঙ্গলে নিয়ে বুকে-পিঠে মাজায় কিল-ঘুষি ও লাথি মারতে থাকে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। এছাড়াও তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দেখায়। বেশ কিছুক্ষণ পর রাস্তার উপরে থাকা নাম না জানা আরও কয়েকজন তাদেরকে রাস্তায় পথচারীর উপস্থিতির কথা জানালে তারা তাকে ফেলে রেখে পালিয়ে যাই। সাংবাদিক তন্ময়ও অচেতন হয়ে পড়ে।

এই ঘটনায় পথচারী সান্টু আলী জানান, আমি দোকান বন্ধ করে বাসায় যাওয়ার সময় লোকজনের হট্টগোল দেখে দাঁড়িয়ে পড়ি এবং দেখি সাংবাদিক তন্ময় দেবনাথ হাত-পা বাধা অবস্থায় উপুড় হয়ে মাটিতে পড়ে রয়েছে । আমরা তখন তার হাত-পায়ের বাঁধন কেটে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসার জন্য ভর্তি করি।

তন্ময় দেবনাথ বলেন, আমি পেশায় একজন সাংবাদিক। ৯ ফেব্রুয়ারির আমাদের বাড়ির পাশের রাস্তার সরকারি একটি গাছ কাটতে লাগে ইমদাদুল। আমি ইমদাদুল কে বলি গাছটি সরকারি, আপনি কাটছেন কেন? এই কথা শুনে সে আমাকে মারার জন্য তেড়ে আসে। এরপর এ বিষয়ে বন বিভাগ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছিলাম। সে আগে থেকেই বিভিন্ন ভাবে আমাকে মারার জন্য ভয়ভীতি দেখাতো। অবশেষে তারা আমাকে মেরেই ফেলতে লেগেছিল। আমি আমার উপর করা এই নির্মম নির্যাতনের সুষ্ঠ বিচার চাই।

এদিকে সাংবাদিক নির্যাতনের নিন্দা জানিয়ে ঘটনার তদন্ত ও সাংবাদিকের নিরাপত্তা দাবি করেছেন বাঘা রিপোটার্স ক্লাবের সদস্যরা। বাঘা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম ইসলাম দিলদার জানিয়েছেন, যারা তন্ময় দেবনাথ কে নির্মম ভাবে নির্যাতন করেছে অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে খুব দ্রুত আইনিপদক্ষেপ গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত 

রাজশাহীর বাঘায় সাংবাদিক কে হাত-পা বেঁধে নির্যাতন

আপডেট টাইম : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪