ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন গ্রেফতার মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ  ৫ মাদক কারবারি আটক রহমান ফিলিং স্টেশনের বে-রহম কান্ড ! রাজশাহী অঞ্চলে সঙ্কটের বেড়াজালে কৃষক ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণ ও  রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন 

রামেক হাসপাতালে পাখি হত্যা ও গাছ কাটার বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শতাধিক পাখি হত্যা ও গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষন ফেডারেশন সহ কয়েকটি সংগঠন। সোমবার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রামেক হাসপাতালের ভিতরে ও সামনের গাছগুলোতে কয়েক যুগ ধরেই আবাস গড়ে তুলেছে হাজারো শামুকখোল, বক,বাদুড়, সাড়স সহ ভিন্ন প্রজাতির পাখি। অথচ পাখি গুলোর আবাসস্থলকে ধংস করতে উন্নয়নের নামে গত শনিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতালের সামনের দুটি অর্জুন গাছ কেটে ফেলায় ওই গাছে থাকা শতাধিক শামুকখোলসহ কয়েক প্রজাতির পাখির বাচ্চা মারা যায়।

এরই ধারাবাহিকতায় মানববন্ধনের ডাক দেয় রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষন ফেডারেশন সহ কয়েকটি সংগঠন। মানববন্ধনে বক্তারা বলেন, রামেক হাসপাতালের গাছ কেটে শত শত পাখি হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি কখনও উন্নয়নের নামে জীব বৈচিত্র্য ধ্বংস করা যায় না। এঘটনার দায় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা কখনো দায় এড়াতে পারে না। পাখি ও গাছ নিধন জীব-বৈচিত্র্যের ওপর একটি বড় ধরনের অপরাধ।

এই ধরনের নেক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন -বাপা’র রাজশাহীর সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযুদ্ধো শাহাজাহান আলী বরজাহান, জীব বৈচিত্র্য সংরক্ষণের রাজশাহীর আহ্বায়ক মাহফুজুর রহমান রাজ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী পিয়ারা প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন গ্রেফতার

রামেক হাসপাতালে পাখি হত্যা ও গাছ কাটার বিরুদ্ধে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:২৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১