ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

রাস্তা প্রশস্তকরনের কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় অনুরাগ কমিউনিটি সেন্টার হতে মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে গণপাড়া ও গণকপাড়া হয়ে সোনাদিঘি মোড় পর্যন্ত সড়কের কার্পেটিং কাজ শুরু হয়েছে।

১৯ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে সড়কটির কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় কাজের মান ও প্রকল্পের আওতায় সড়ক প্রশস্ত ও উন্নয়ন কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন মেয়র মহোদয় ।

এক সময়ের সরু এই সড়কটি প্রশস্ত করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। প্রশস্তকরণ শেষে এখন চলছে কার্পেটিং কাজ। নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কটি প্রশস্ত হওয়ায় নগরবাসীর চলাচল নির্বিঘ্ন হবে।

পরিদর্শনকালে ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি ও মোঃ শামসুজ্জামান রতন, রাজশাহী সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, উপ-সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী ও আল মতি শরীফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

গৌরনদীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাস্তা প্রশস্তকরনের কাজ পরিদর্শন করলেন রাসিক মেয়র লিটন

আপডেট টাইম : ০৬:৪০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১