ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন গ্রেফতার মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ  ৫ মাদক কারবারি আটক রহমান ফিলিং স্টেশনের বে-রহম কান্ড ! রাজশাহী অঞ্চলে সঙ্কটের বেড়াজালে কৃষক ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত দৌলতপুরে প্রভাবশালীদের তেল নেওয়া ঘিরে হট্টগোল, পুলিশ আহত

লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আওয়ামী লীগের নেতা আটক

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি। লক্ষ্মীপুরে আওয়ামী লীগের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বিকেল থেকে রোববার (২০ এপ্রিল) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের গত বছরের ৪ আগস্ট শহরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি, ৪ শিক্ষার্থী হত্যা, বিস্ফোরক, হত্যাচেষ্টা ও পুলিশের দায়েরকৃত বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- হামছাদী ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মীর শাহ আলম, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সদস্য কামাল উদ্দিন খোকন, কমলনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের  আহ্বায়ক ওমর ফারুক সাগর ইউসুফ, সবুজ, নাজমুল হাসান পলাশ, আবদুর রহিমসহ ১৬ জন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ-যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৪ শিক্ষার্থী হত্যাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি

লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আওয়ামী লীগের নেতা আটক

আপডেট টাইম : ১০:০৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫