ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১ গোদাগাড়িতে খোলা স্থানে মুরগির বিষ্ঠা ফেলায় জনদুর্ভোগ, দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসি ভেড়ামারা থানা পুলিশের সফল অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী তুহিন গ্রেফতার মান্দায় টাপেন্টাডল ট্যাবলেটসহ  ৫ মাদক কারবারি আটক রহমান ফিলিং স্টেশনের বে-রহম কান্ড ! রাজশাহী অঞ্চলে সঙ্কটের বেড়াজালে কৃষক ভেড়ামারায় ‘প্রকৃতি ফাইন আর্টস ক্যাডেট ও বৃত্তি কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন তেল নিয়ে কারসাজি রাজশাহীর রহমান ফিলিং স্টেশনে দৌলতপুরে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, পেরেক ঢুকিয়ে যুবককে হত্যাচেষ্টা কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, এক যুবক গ্রেপ্তার

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে পাওনা টাকা পরিশোধ করতে গেলে ফাঁকা বাড়িতে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. নাহিদুল ইসলাম ভূঁইয়া হৃদয় নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের উত্তর হামছাদী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার হৃদয় উত্তর হামছাদি গ্রামের জাফর আহমেদ পরান ভূঁইয়ার ছেলে।

ভুক্তভোগীর স্বামী দেশে থাকাকালীন হৃদয়ের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেয়। ওই টাকা পরিশোধ করতে গৃহবধূ বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু সন্তানকে নিয়ে তার বাড়িতে যায়। সেখানে স্ত্রী ঘরে আছে বলে হৃদয় কৌশলে তাকে ঘরে ডেকে নেয়। ঘরে ঢুকতেই পেছন থেকে মুখ চেপে ধরে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধর্ষণচেষ্টা করা হয়। এসময় ধস্তাধস্তি কর‍লে ভুক্তভোগী গৃহবধূর পরনের জামাকাপড় ছিঁড়ে যায়৷ এরমধ্যে তার শিশুটি কান্না করে উঠলে পাশের কক্ষে নিয়ে আটকে রাখে হৃদয়। পরে তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগীর মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, অভিযুক্ত হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা করেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাদারীপুরের কালকিনিতে ককটেল হামলা: বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট, আহত ১

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, এক যুবক গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫